এসএসসি পরীক্ষার ঘোষিত ফলাফল অনুযায়ী মৌলভীবাজারের জুড়ীতে শীর্ষ স্থান দখল করেছে সাবিহা ইসলাম শিমলা। বিজ্ঞান বিভাগে গোল্ডেন জিপিএ ৫ পেয়ে উত্তীর্ণ মক্তদীর বালিকা উচ্চ বিদ্যালয়ের পরীক্ষার্থী শিমলা উপজেলার মধ্যে সর্বোচ্চ ১০৩৬ নম্বর পেয়েছে। জুড়ী উপজেলা সদর জায়ফরনগর ইউনিয়নের বেলাগাঁও (পূর্বপার) গ্রামের বাসিন্দা সাবিহা ইসলাম শিমলার এ অর্জনে আনন্দিত তার বাবা কামিনীগঞ্জ বাজারের ব্যবসায়ী রফিক মিয়াContinue reading “এসএসসিতে জুড়ি উপজেলার সবার সেরা শিমলা”
Category Archives: জেলা
দক্ষিণভাগে ঘাতকের হাতে খুন হওয়া জাকারিয়া জিপিএ ৪ পেয়েছে।
রাত তখন এগারোটার কিছুক্ষণ পার হয়েছে।নিউজ ডেস্কে কাজ করছি।হঠাৎ বড়লেখার ডাক’র বার্তা সম্পাদক তারেক ভাইয়ের ফোন।আশফাক একটা এক্সক্লুসিভ নিউজ আছে।তাঁকে জিজ্ঞেস করলাম কি নিউজ। তিনি জানালেন দক্ষিনভাগে ৮৫ টাকার জন্য এসএসসি ফলপ্রার্থী এক কি’শোরকে খু’ন করা হয়েছে।খবরটা শুনে আতকে উঠলাম।মুহুর্তেই শরীরের সবকটি পশম দাঁড়িয়ে গেলো।কি জগন্য ঘটনা।তারেক ভাইয়ের ফোনের মধ্যেই আমা’র সম্পাদক তোফায়েল ভাইয়ের টেক্সট।Continue reading “দক্ষিণভাগে ঘাতকের হাতে খুন হওয়া জাকারিয়া জিপিএ ৪ পেয়েছে।”
বড়লেখায় বাবার লাশ ঘরে রেখে পরীক্ষায় অংশ নেয়া রায়হান জিপিএ ৪.২৫ পেয়েছে
বড়লেখায় বাবার লাশ বাড়িতে রেখে দাখিল পরীক্ষায় অংশনেয়া রায়হান আহমদ জিপিএ ৪.২৫ পেয়েছে। রায়হান আহমদ তার বাবার লাশ বাড়িতে রেখেই ভেজা চোখে মাদ্রাসা বোর্ডের আধিনে দাখিল পরীক্ষায় গাংকুল মাদ্রাসা থেকে বড়লেখা মোহাম্মদীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসা কেন্দ্রে ইংরেজী ২য় পত্র পরীক্ষায় অংশ নিয়েছিল।আজ প্রকাশিত দাখিল পরিক্ষায় সে ৪.২৫পেয়ে উর্ত্তিন হয়েছে। সে উপজেলার দক্ষিণভাগ (উত্তর) ইউনিয়নের রুকনপুরContinue reading “বড়লেখায় বাবার লাশ ঘরে রেখে পরীক্ষায় অংশ নেয়া রায়হান জিপিএ ৪.২৫ পেয়েছে”
বড়লেখার দাসের বাজারে ৩’শ দরিদ্র পরিবারকে অর্থসহায়তা দিল বৃহত্তর লঘাটি যুব সংঘ
করোনা পরিস্থিতিতে মৌলভীবাজারের বড়লেখা উপজেলার দাসের বাজার ইউনিয়নের অসহায় কর্মহীন দরিদ্র পরিবারের মাঝে নগদ অর্থ বিতরণ করেছে দাসেরবাজার ইউনিয়নের সামাজিক সংগঠন বৃহত্তর লঘাটি যুব সংঘ। সোমবার (৪ এপ্রিল) সংগঠনটির উদ্যোগে প্রবাসীদের অর্থায়নে ইউপির দরিদ্র তিন শত পরিবারের মাঝে নগদ অর্থসহায়তা প্রদান করা হয়েছে। সংগঠনের সূত্রে জানা গেছে, উপজেলার দাসের বাজার ইউনিয়নের বৃহত্তর লঘাটি যুব সংঘContinue reading “বড়লেখার দাসের বাজারে ৩’শ দরিদ্র পরিবারকে অর্থসহায়তা দিল বৃহত্তর লঘাটি যুব সংঘ”
জুড়ী সাগরনালে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু: এলাকা লকডাউন
মৌলভীবাজারের জুড়ী উপজেলার সাগরনাল এলাকায় করোনাভাইরাসের উপসর্গ নিয়ে এক যুবকের মৃত্যু হয়েছে। গতকাল রবিবার দিবাগত রাতে জ্বর, সর্দি, কাশি ও শ্বাসকষ্টে তার মৃত্যু হয়। বিষয়টি নিশ্চিত করে জুড়ী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) অসীম চন্দ্র বনিক আজ সোমবার সকালে জানান, খবর পেয়ে নমুনা সংগ্রহের জন্য সংশ্লিষ্টদের পাঠানো হয়েছে। নমুনা পরীক্ষার ফলাফল আসলে নিশ্চিত হওয়া যাবে তিনি করোনাভাইরাসেContinue reading “জুড়ী সাগরনালে করোনা উপসর্গ নিয়ে যুবকের মৃত্যু: এলাকা লকডাউন”
সিলেটে একদিনে ১০ জনের করোনা শনাক্ত
সিলেট ওসমানী হাসপাতালের ল্যাবে একদিনে ১০ জন করোনাভাইরাস আক্রান্ত রোগী সনাক্ত করা হয়েছে। তাদের সবার বাড়ীই হবিগঞ্জ জেলায়। সোমবার এদের শরীরে করোনা সনাক্ত হয় বলে রাতে জানিয়েছেন হবিগঞ্জের সিভিল সার্জন ডা. একে এম মোস্তাফিজুর রহমান। আক্রান্তদের মধ্যে লাখাই উপজেলার ৩ জন, বানিয়াচংয়ের ৩, বাহুবলের ১ জন, আজমিরীগঞ্জ ২ জন ও চুনারুঘাট ১ জন বলে জানানContinue reading “সিলেটে একদিনে ১০ জনের করোনা শনাক্ত”
বড়লেখায় লকডাউন আইন না মানায় ১৮ জনকে জরিমানা
মৌলভীবাজারের বড়লেখায় কোনো কারণ ছাড়াই হাটবাজারে ঘোরাফেরা ও সরকারি নির্দেশনা অমান্য করে দোকান খোলা রাখায় ১৮ ব্যক্তিকে অর্থদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। বড়লেখা উপজেলা প্রশাসন ও পুলিশের যৌথভাবে শুক্রবার (১০ এপ্রিল) বিকেল ৫টা থেকে রাত ৮টা পর্যন্ত পৌরসভা, দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের মোহাম্মদনগর বাজার, বড়লেখা সদর ইউনিয়নের বিছরাবাজার এলাকায় অভিযান চালিয়ে এই জরিমানা করা হয়। আদালত পরিচালনাContinue reading “বড়লেখায় লকডাউন আইন না মানায় ১৮ জনকে জরিমানা”
করোনাভাইরাস সন্দেহ ; সিলেটে হাসপাতালে ৪ জন
করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সিলেটে চার জনকে হাসপাতালে রাখা হয়েছে। নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের কোয়ারেন্টিনে আছেন তারা। বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান। তিনি জানান, যুক্তরাজ্য প্রবাসী এক নারী গত ১৬ মার্চ রাতে এবং এক কিশোর গত ১৮ মার্চ থেকে হাসপাতালে কোয়ারেন্টিনে ছিল। গতকাল শুক্রবার রাতে আরো দুজনকেContinue reading “করোনাভাইরাস সন্দেহ ; সিলেটে হাসপাতালে ৪ জন”
বড়লেখা উপজেলা ভূমি অফিসে সিসিটিভি স্থাপিত।
বড়লেখা উপজেলা ভুমি অফিসে ক্লোজড সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে। বুধবার প্রধান অতিথি হিসেবে সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান। আলোচনা সভায় ইউএনও ও সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নীরা উপজেলার সর্বস্তরের ভুমি মালিকদের ভুমি সংক্রান্তসর্বোত্তম সেবা প্রদানের অঙ্গীকার করেন। সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নীরার সভাপতিত্বে ওContinue reading “বড়লেখা উপজেলা ভূমি অফিসে সিসিটিভি স্থাপিত।”
বড়লেখায় বই মেলায় মানুষের ভীড়
নানা শ্রেণি-পেশার মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠেছে মেলা প্রাঙ্গণ। আগে থেকেই সাজিয়ে রাখা বইয়ের স্টলের সামনে ভীড় করেন লোকজন। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। অনেকেই এসেছে স্কুলের পোশাক পরে। পোশাকের বৈচিত্র্য দেখেই বোঝা যায় যে এরা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। শিক্ষার্থীরা তাদের পছন্দের বইটি তুলে নিয়েছে হাতে। এসেছেন প্রাথমিক, মাধ্যমিক ও কলেজেরContinue reading “বড়লেখায় বই মেলায় মানুষের ভীড়”
