করোনাভাইরাস সন্দেহ ; সিলেটে হাসপাতালে ৪ জন

করোনাভাইরাসে আক্রান্ত সন্দেহে সিলেটে চার জনকে হাসপাতালে রাখা হয়েছে। নগরীর শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের কোয়ারেন্টিনে আছেন তারা।

বিষয়টি নিশ্চিত করেছেন স্বাস্থ্য অধিদপ্তর সিলেটের বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক ডা. আনিসুর রহমান।

তিনি জানান, যুক্তরাজ্য প্রবাসী এক নারী গত ১৬ মার্চ রাতে এবং এক কিশোর গত ১৮ মার্চ থেকে হাসপাতালে কোয়ারেন্টিনে ছিল। গতকাল শুক্রবার রাতে আরো দুজনকে হাসপাতালে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালের আবাসিক স্বাস্থ্য কর্মকর্তা ডা. সুশান্ত কুমার মহাপাত্র জানান, নতুন করে ভর্তি হওয়া দুজনের মধ্যে একজন আনসার সদস্য। তিনি ওসমানী বিমানবন্দরে কর্মরত ছিলেন। এছাড়া ভর্তি হওয়া আরেক ব্যক্তি পুরুষ, তিনি কিছুটা বয়স্ক।

প্রসঙ্গত, যুক্তরাজ্য প্রবাসী ওই নারী ১৪ দিন আগে দেশে ফিরেন। জ্বরে আক্রান্ত হয়ে তিনি গত ১৬ মার্চ দিবাগত রাতে নগরীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসা নিতে যান। সেখান থেকে তাকে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে পাঠানো হয়। এ হাসপাতালে তাকে কোয়ারেন্টিনে রাখা হয়েছে।

এছাড়া ওই কিশোর সিলেটের গোয়াইনঘাটের। সিঙ্গাফুরফেরত চাচাতো ভাইয়ের সংস্পর্শে যাওয়ার পর সে জ্বরে আক্রান্ত হয়। এরপর ১৮ মার্চ রাতে তাকে হাসপাতালে এনে কোয়ারেন্টিনে রাখা হয়েছে। তবে তার শারীরিক অবস্থা ভালো আছে বলে জানিয়েছেন চিকিৎসকরা।

করোনায় আমিরাতে দুইজনের মৃত্যু

প্রাণঘাতী করোনাভাইরাসে সংযুক্ত আরব আমিরাতে প্রথম দুইজনের মৃত্যু হয়েছে! শুক্রবার রাতে দেশটির স্বাস্থ্য ও সুরক্ষা মন্ত্রণালয় এ ঘোষণা দেয়।

এদের মধ্যে একজন আরবীয় নাগরিক (৭৮), তিনি ইউরোপ থেকে আমিরাতে এসেছিলেন। অন্যজন এশিয়ান (৫৮)। তার হার্ট অ্যাটাক ছিল।

আমিরাতের স্বাস্থ্য ও সুরক্ষা মন্ত্রণালয় নিহতদের পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা প্রকাশ করেছে এবং আক্রান্তদের দ্রুত আরোগ্য কামনা করেছে।

এখন পর্যন্ত আমিরাতে করোনায় ১৪০ জন আক্রান্ত হয়েছেন। এদের মধ্যে সুস্থ হয়েছেন ৩১ জন।

গত ৩১ ডিসেম্বর চীনের উহানে প্রথমবারের মতো শনাক্ত হয় নভেল করোনাভাইরাস। এরই মধ্যে বিশ্বের অন্তত ১৮৪টি দেশ ও অঞ্চলে ছড়িয়ে পড়েছে প্রাণঘাতী এই ভাইরাস।

এতে আক্রান্ত হয়েছেন দুই লাখ ৭০ হাজারেরও বেশি মানুষ, প্রাণ গেছে অন্তত ১১ হাজার ২৭২ জনের। এছাড়া চিকিৎার মাধ্যমে সুস্থ হয়েছেন ৯০ হাজার ৬০৩ জন।

করোনা: মালয়েশিয়ায় লকডাউন বাস্তবায়নে সেনা মোতায়েন

বৈশ্বিক মহামারী করোনার সংক্রমণ ঠেকাতে মালয়েশিয়া সরকার দেশব্যাপী ‘লকডাউন’ বাস্তবায়নে পুলিশকে সহায়তার করার জন্য সেনাবাহিনী মোতায়েন করেছে।

দেশটির প্রতিরক্ষামন্ত্রী ইসমাইল সাবেরি জানিয়েছেন: লকডাউন ঘোষণা করার পর দেশজুড়ে চলাচল বন্ধ ঘোষণা করা হলেও জনগণ পার্কে হাঁটতে, রেষ্টুরেন্টে খেতে বের হচ্ছে। এ অবস্থায় সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

এর আগে গত সোমবার স্থানীয় সময় রাত ১০টায় জাতির উদ্দেশে এক ভাষণে প্রধানমন্ত্রী মুহিউদ্দিন ইয়াসিন লকডাউনের ঘোষণা দেন।

তিনি বলেন: ১৮ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত এ লকডাউন কার্যকর থাকবে। এসময় সুপারমার্কেট, মুদি দোকান ও নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের দোকান খোলা থাকবে।

এছাড়াও টেলিযোগাযোগ, পরিবহন, ব্যাংকিং, স্বাস্থ্য, ফার্মেসী, বন্দর, বিমানবন্দর, পরিচ্ছন্নতা ও খাদ্য সরবরাহের মতো প্রয়োজনীয় পরিষেবা ব্যতীত সব সরকারি ও বেসরকারী প্রতিষ্ঠান বন্ধ থাকবে।

এ ঘোষণার পর থেকে বিভিন্ন সুপার শপ বা মার্কেটগুলোতে উপচেপড়া ভিড় লক্ষ্য করা গেছে। সবাই ব্যস্ত হয়ে পড়েছেন খাদ্য মজুত করতে।

আগে থেকে মালয়েশিয়ার মানুষের মাঝে এমন তৎপরতা দেখা না গেলেও হঠাৎ দেশটিতে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার কারণেই আতঙ্ক ছড়িয়ে পড়ে।

মালয়েশিয়ায় ৯০০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। দেশটির স্বাস্থ্যমন্ত্রী সাংবাদিকদের জানান: সম্প্রতি পেতালিংজায়া মসজিদে তাবলীগে যোগ দেয়া ৯৫ জনের শরীরে করোনা শনাক্ত করা হয়েছে। এরমধ্যে দু’জনের মৃত্যু হয়েছে।

করোনায় ইতালি তে একদিনে ৬২৭ জনের মৃত্যু।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃত্যুর সংখ্যা প্রতিনিয়ত ছাড়িয়ে যাচ্ছে ইটালিতে। দেশটিতে একদিনে মৃত্যুর সংখ্যা ছাড়িয়ে গেছে আগের রেকর্ডকে।

ইটালিতে একদিনে রেকর্ড ৬২৭ জনের মৃত্যু হয়েছে গতকাল। এদিন স্পেনে আরও ২১২ এবং ইরানে ১৪৯ জনের মৃত্যু।

ইটালিতে মোট মৃত্যুর সংখ্যা চীনের সংখ্যাকে ছাড়িয়েছে আগেই। সেখানে মোট প্রাণ হারিয়েছে ৪,০৩২ জন। আর চীনে মৃতের সংখ্যা ছিল ৩,২৫৫ জন।

গত বছরের ডিসেম্বরে চীনের উহান শহর থেকে ছড়িয়ে পড়ে করোনা ভাইরাস। পরে ছড়িয়ে পড়ে পুরো বিশ্বে। বিশ্বব্যাপি করোনা ভাইরাসে আক্রান্ত হয়েছে ২৭৬,১০৪ জন। প্রাণ হারিয়েছে ১১, ৪০২ জন। আর সুস্থ হয়েছে ৯১,৯৫২ জন।

করোনায় ইতালিতে প্রথম বাংলাদেশীর মৃত্যু।

ইতালিতে ভয়াবহ আকার ধারণ করেছে প্রাণঘাতী নভেল কেরোনাভাইরাস (কভিড-১৯)। গত ২৪ ঘণ্টায় ইউরোপের ওই দেশটিতে প্রাণ হারিয়েছেন ৬২৭ জন।

একদিনে করোনাভাইরাসে মৃতের সংখ্যায় এটি একটি রেকর্ড। এর মধ্যে একজন বাংলাদেশিও রয়েছেন।

করোনাভাইরাসে ইতালিতে প্রথম কোনো বাংলাদেশি মারা গেলেন। গোলাম মাওলা (৫৫) নামে ওই বাংলাদেশি ইতালির উত্তরাঞ্চলের লম্বারদিয়ায় চিকিৎসাধীন অবস্থায় শুক্রবার স্থানীয় সময় রাত ৮টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

জানা যায়, তিনি অনেক দিন ধরে সর্দি-কাশি ও শ্বাসকষ্টজনিত রোগে ভুগছিলেন। পরীক্ষা করার পরে তার শরীরে করোনাভাইরাস শনাক্ত হয়।

এরপর থেকে মিলানোর নিগোয়ারদা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় দীর্ঘদিন মৃত্যুর সঙ্গে পাঞ্জা লড়ে শুক্রবার না ফেরার দেশে চলে যান।

তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়ে রেখে যান। গোলাম মাওলা পরিবার নিয়ে ইতালির মিলান শহরে বসবাস করছিলেন।

তার গ্রামের বাড়ি নোয়াখালীর কোম্পানীগঞ্জ থানায়। তার মৃত্যুতে প্রবাসী বাংলাদেশিদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। এদিকে, করোনাভাইরাসে বাংলাদেশির মৃত্যুর ঘটনায় প্রবাসীদের মধ্যে আতংক বেড়ে গেছে।

দিল্লিতে ৮৫ বছরের মুসলিম বৃ’দ্ধাকে পু’ড়িয়ে মা’রল হিন্দুত্ববাদীরা

সময়টা ২৫ ফেব্রুয়ারি দুপুর বেলা। আর ঘটনাস্থল ভারতের রাজধানী দিল্লির খাজুরি খাস শহর থেকে দেড় কিলোমিটার দূরে গমরি এক্সটেনশন লেন। সেখানে থাকেন মোহাম্মদ সাঈদ সালমানির পরিবার। মঙ্গলবার পরিবারের জন্য দুধ কেনার জন্য বাইরে গিয়েছিলেন। এমন সময় তার ছোট ছেলে তাকে ফোন করে। ছোট ছেলে ফোনে জানায়, ১০০-র অধিক সশ’স্ত্র জনতা তাদের লেনে ঢুকে পড়েছে। তারা দোকান ও ঘরবাড়িতে আ’গুন ধ’রিয়ে দিচ্ছে। তাদের চারতলা বাড়িতেও আগুন দেয়া হয়েছে। পরিবারের সদস্যরা এখন মেঝেতে অবস্থান করছেন।

এ কথা শুনেই সালমানির মাথায় হাত। সে তার বাসার দিকে ছুটতে লাগল। এ সময় পাশের লেনের বাসিন্দারা তাকে যেতে বাধা দেয়। তারা বলে, ‘সেখানে গেলে বিপদ হতে পারে। এমনকি তারা তাকে মে’রেও ফেলতে পারে। তাই অপেক্ষা করা উচিত।’

সালমান (৪৮) একজন তৈরি পোশাকের ব্যবসায়ী। ছেলের ফোন পেয়ে কী করবেন ভেবে পাচ্ছিলেন না তিনি। কয়েক ঘণ্টা কিংকর্তব্যবিমূঢ় হয়ে গিয়েছিলেন সালমান। তিনি ভাবছিলেন, ততক্ষণে বোধহয় সব শেষ হয়ে গেছে। মা’রা গেছে পরিবারের সদস্যরা।

পরে এলাকায় গিয়ে জানতে পারলেন, দুর্বৃত্তরা বাড়ি ও দোকানপাটে আগুন দিলেও স্থানীয়দের বেশিরভাগই প্রাণে বেঁ’চে গেছেন। তবে তার মাকে বাঁ’চানো যায়নি। আগুনে পুড়ে তৃতীয় তলায় ম’রে পড়েছিলেন সালমানের ৮৫ বছর বয়সী মা আকবরি।

দুর্বৃত্তরা শুধু তার বাড়িতে আগুন লাগিয়েই ক্ষা’ন্ত হয়নি। তারা তার বাসায় থাকা স্বর্ণালঙ্কার ও আট লাখ টাকা লু’ট করে নিয়ে গেছে।

ভারতীয় সংবাদমাধ্যম স্ক্রল ডট ইনকে সালমান বলেছেন, ‘এখন আমার আর কিছুই নেই। আমি একদম শূন্য হয়ে গেলাম।

গমরি এক্সটেনশন লেন উত্তর-পূর্ব দিল্লির খাজুরি খাসের একটি এলাকা। বিতর্কিত নাগরিকত্ব সংশোধনী বিলকে (সিএএ) কেন্দ্র করে সং’ঘর্ষের জের ধরে দৃ’র্বৃত্তরা সেখানকার মুসলমানদের ঘরবাড়ি ও দোকানপাটে আ’গুন ধরিয়ে দেয়। এ সং’ঘ’র্ষে এখন পর্যন্ত ২২ নিহ’ত হওয়ার খবর পাওয়া গেছে। বিলটির পক্ষে ও বিপক্ষের সমর্থকদের মধ্যে এ সং’ঘ’র্ষ বাধে। বিলটির পক্ষের অনুসারীরা ‘জয় শ্রী রাম’ স্লোগান দিয়ে মুসলমানদের ঘরবাড়িতে আগুন লাগিয়ে দেয়।

রোববার সন্ধ্যায় শুরু হওয়া এ না’শকতা সোমবার আশপাশে ব্যাপকভাবে ছড়িয়ে পড়ে। সেখানকার মুসলমানরা বলেছেন, দু’র্বৃত্তরা একের পর এক নাশ’কতা চালিয়ে গেলেও পুলিশ গুরুত্ব দেয়নি। মঙ্গলবার হা’মলার আশ’ঙ্কায় মুসলিম বাসিন্দারা পালিয়ে যান।

বড়লেখা উপজেলা ভূমি অফিসে সিসিটিভি স্থাপিত।

বড়লেখা উপজেলা ভুমি অফিসে ক্লোজড সার্কিট ক্যামেরা স্থাপন করা হয়েছে। বুধবার প্রধান অতিথি হিসেবে সিসি ক্যামেরা স্থাপন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার মো. শামীম আল ইমরান। আলোচনা সভায় ইউএনও ও সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নীরা উপজেলার সর্বস্তরের ভুমি মালিকদের ভুমি সংক্রান্তসর্বোত্তম সেবা প্রদানের অঙ্গীকার করেন।

সহকারী কমিশনার (ভুমি) নুসরাত লায়লা নীরার সভাপতিত্বে ও ভুমি অফিসের নাজির তপন শর্ম্মার পরিচালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. আশরাফুল আলম খান, থানার ওসি মো. ইয়াছিনুল হক, উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. রফিজ মিঞা, সমাজসেবা অফিসার সাইফুল ইসলাম, সমবায় অফিসার সফিকুল ইসলাম, থানার সেকেন্ড অফিসার এসআই প্রভাকর দাস, দক্ষিণ শাহবাজপুর ইউপি চেয়ারম্যান সাহাব উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাখাওয়াৎ হোসেন, সাংবাদিক আব্দুর রব, লিটন শরীফ, মিজানুর রহমান, তপন দাস প্রমুখ।

বড়লেখায় বই মেলায় মানুষের ভীড়

নানা শ্রেণি-পেশার মানুষের পদচারণায় মুখর হয়ে ওঠেছে মেলা প্রাঙ্গণ। আগে থেকেই সাজিয়ে রাখা বইয়ের স্টলের সামনে ভীড় করেন লোকজন। বেলা বাড়ার সাথে সাথে বাড়তে থাকে মানুষের উপস্থিতি। অনেকেই এসেছে স্কুলের পোশাক পরে। পোশাকের বৈচিত্র্য দেখেই বোঝা যায় যে এরা উপজেলার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থী। শিক্ষার্থীরা তাদের পছন্দের বইটি তুলে নিয়েছে হাতে। এসেছেন প্রাথমিক, মাধ্যমিক ও কলেজের শিক্ষকরা। তারা নিজের জন্য, প্রতিষ্ঠানের জন্য কিনে নিয়েছেন বই।

রোববার (১৬ ফেব্রুয়ারি) মৌলভীবাজারের বড়লেখায় বড়লেখা বালিকা উচ্চবিদ্যালয় প্রাঙ্গণটি ছিল এরকমই বইয়ের ঘ্রাণে প্রাণের মেলায় উৎসব-মুখর। বড়লেখা নজরুল একাডেমি একদিনের এই বইমেলা, বসন্ত ও পিঠা উৎসবের আয়োজন করে।

সকালে মেলা উদ্বোধন করেন বড়লেখা উপজেলা পরিষদের চেয়ারম্যান সোয়েব আহমদ। উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নজরুল একাডেমির সভাপতি দীপক রঞ্জন নন্দী। উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ও একাডেমির উপদেষ্টা মো. তাজ উদ্দিনের সঞ্চালনায় বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শামীম আল ইমরান, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আনোয়ার উদ্দিন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নূসরাত লায়লা নীরা, বড়লেখা পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা চিকিৎসক রত্নদ্বীপ বিশ্বাস, বড়লেখা সরকারি কলেজের অধ্যক্ষ অরুন চক্রবর্তী, জুড়ী টি এন খানম সরকারি কলেজের অধ্যক্ষ অরুন চন্দ্র দাস, জুড়ী শাহ্্ নিমাত্রা কলেজের অধ্যক্ষ জহির রায়হান, বড়লেখা সরকারি কলেজের অধ্যাপক মো. নিয়াজ উদ্দিন, নজরুল একাডেমির উপদেষ্টা জুনায়েদ রায়হান রিপন, উপদেষ্টা ও সাংবাদিক লিটন শরীফ প্রমুখ।

বক্তারা বলেন, ফেসবুক ও ইন্টারনেটের কারণে বইপড়া কমে গেছে। এরকম একটা সময়ে উপজেলা পর্যায়ে নজরুল একাডেমি এই বইমেলা করে প্রমাণ করেছে এখনো বইয়ের চাহিদা কমেনি। বইয়ের প্রতি মানুষের আগ্রহ আছে। মানুষ বই পড়তে চায়, শিল্প-সাহিত্যের আনন্দ পেতে চায়।

অনুষ্ঠান মঞ্চে বইমেলা উপলক্ষে প্রকাশিত বিভিন্ন বইয়ের মোড়ক উন্মোচন করা হয়েছে। এরমধ্যে আছে অরুন চন্দ্র দাসের কাব্যগ্রন্থ শিশির বিন্দু ও ভাটির দেশে মাটির ঘ্রাণ এবং প্রবন্ধগ্রন্থ সবার উপরে মানুষ, মৃণাল কান্তি দাসের কবিতার বই একদিন ছেড়ে যাব ও শিশুতোষ বই কিচ্ছা শোনার ইচ্ছা, হাসনা বেগমের কাব্যগ্রন্থ নন্দিত সকাল, কাওসার হামিদের গল্পগ্রন্থ যাপিত জীবনের কানাগলি, শাহেদ আহমদের কাব্যগ্রন্থ আর কত দূর, রুমানা ফারজানা লিনুর উপন্যাস রুমানা, সাইফুল্লাহ মনসুর ইছহাক ও সারিয়া আবেদীন ইতুর যৌথ ছোটগল্পের বই তোমার দেওয়া আমার কোনো নাম ছিল না এবং সবচেয়ে কনিষ্ঠ লেখক দশম শ্রেণির শিক্ষার্থী বিবেকানন্দ দাসের গল্পের বই সুখে শোকে বাস। এই লেখকদের সবার বাড়ি বড়লেখাতে। এছাড়া লেখক আলমগীর শাহরিয়ারের কবিতার বই নিদাঘ দিনের গানেরও মোড়ক উন্মোচন করা হয়েছে।

বইমেলা ও বসন্ত উৎসবকে ঘিরে বেশকিছু পিঠার স্টল বসেছে। সেখানেও আগ্রহীরা ভীড় করেছেন। দাঁড়িয়ে পিঠা খেয়েছেন। নিরাপদ সড়ক চাই বড়লেখা উপজেলা শাখাকেও উৎসবে নিরাপদ সড়ক সম্পর্কে সচেতনতা তৈরি করতে প্রচারণা চালাতে দেখা গেছে। সন্ধ্যা পর্যন্ত চলে বইমেলা ও উৎসব। এই পুরো সময়টুকু যেমন বই বেচাবিক্রি হয়েছে। তেমনি মঞ্চে একক ও সমবেত গান, নাচ ও আবৃত্তি হয়েছে। জেলার প্রত্যন্ত এই জনপদে দ্বিতীয়বারের মতো বইমেলা ও বসন্ত উৎসবের আয়োজন করেছে নজরুল একাডেমি।

রাঙামাটিতে সন্ত্রাসীদের সাথে গোলাগুলি, সেনা সদস্য নিহত

রাঙামাটিতে সন্ত্রাসীদের সাথে গুলি বিনিময়ে একজন সেনাসদস্য নিহত হয়েছেন। আজ রবিবার রাঙামাটি রিজিয়নের রাজস্থলী আর্মি ক্যাম্প হতে ৪ কিঃমিঃ দক্ষিণে পোয়াইতুমুখ নামক এলাকায় এই ঘটনা ঘটে।

জানা যায়, আজ সকালে পোয়াইতুমুখ সেনাবাহিনীর একটি নিয়মিত টহল দলের উপর সন্ত্রাসীরা অতর্কিতভাবে গুলিবর্ষণ শুরু করে। এসময় সৈনিক নাসিম (১৯) নামে একজন সেনাসদস্য গুলিবিদ্ধ হয়ে গুরুতর আহত হয়। আহত সেনাসদস্যকে হেলিকপ্টারযোগে চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে স্থানান্তর করা হয় এবং চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

বর্তমানে উক্ত স্থানে টহল কার্যক্রম জোরদার করা হয়েছে এবং এলাকার নিরাপত্তা ব্যবস্থা সেনাবাহিনীর নিয়ন্ত্রণাধীন আছে বলে জানিয়েছে আইএসপিআর। সূত্র-যমুনা টিভি

সেনাবাহিনী ১৭ পদাতিক ডিভিশনের উদ্যোগে বঙ্গবীরের ৩৬তম মৃত্যুবার্ষিকীতে শ্রদ্ধাঞ্জলী

মুক্তিযুদ্ধের সর্বাধিনায়ক জেনারেল এম এ জি ওসমানীর ৩৬তম মৃত্যুবার্ষিকী পালিত হয়েছে। এই উপলক্ষ্যে ১৬ ফেব্রুয়ারি রোববার বাংলাদেশ সেনাবাহিনী ১৭ পদাতিক ডিভিশন সিলেটএরিয়ার উদ্যোগে বঙ্গবীরের সমাধিস্থলে পুস্পস্তবক অর্পন করা হয়। এরিয়া কমান্ডার মেজর জেনারেল মুহাম্মদ যুবায়ের সালেহীন এসইউপি এনডিইউ পিএসসি এর নেতৃত্বে একদল চৌকস দল গার্ড অফ ওনারের মাধ্যমে স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

এ সময় বিউগলের সুরে জাতীয় পতাকা অর্ধনমিত ও পুনরায় উত্তোলন করা হয়। অনুষ্ঠান শেষে তাঁর রুহের মাগফেরাত এবং দেশ ও জাতির মঙ্গল কামনা করে মোনাজাত করা হয়। এ সময় সিলেট এরিয়ার সকল উর্দ্ধতন সামরিক কর্মকর্তাগন উপস্থিত ছিলেন।

Design a site like this with WordPress.com
Get started